

একজন কঠোর আইনজীবী, যার কাছে পৃথিবী মানেই যুক্তি আর ন্যায়বিচার। অন্যদিকে, পর্দার আড়ালে থাকা এক কোমল হৃদয়ের নারী, যার নীরবতায় লুকিয়ে আছে হাজারো অনুভূতি। মালয়েশিয়ার ব্যস্ত নগরীতে তাদের জীবনের গল্প—ভালোবাসা, অধিকার, অভিমান আর অগণিত অপ্রত্যাশিত মুহূর্তের। কিছু ভালোবাসা মুখে প্রকাশ পায় না, তবুও হৃদয়ের গভীরে শিকড় গেড়ে বসে। ‘তাহসিনের মেহবুবা’—এক নীরব ভালোবাসার গল্প।