

১৩ বছরের নির্ঝঞ্ঝাট সংসারে ফাটল প্রায় ধরেই গেল—নেপথ্যে নজরুলের নিরীহ একটা গান। কী এমন আছে এই গানে, যে সংসারে ক্যাওয়াজ বেঁধে গেল? এটা প্রেমের গল্প নয়। প্রেম শুরুর আগের গল্প। ১৩ বছরের সংসারে আবার নতুন করে নিজেদের আবিষ্কার করার গল্প। হয়তো আপনার জীবনের গল্পের সাথে মিলে যাবে! নয়তো কোনো অজানা প্রশ্নের উত্তরও পেয়ে যেতে পারেন!