

নতুন জীবনের স্বপ্ন আর রঙিন আশা নিয়ে অচেনা এক বাড়িতে পা রেখেছিল নিধি। কিন্তু বিয়ের প্রথম রাতেই সে আবিষ্কার করে, এ কোনো ভালোবাসার সাজানো সংসার নয়; বরং নিয়মের কড়াকড়িতে মোড়া এক নির্মম কারাগার। চারপাশের অদ্ভুত নিয়মকানুন, আপনজনদের শীতল উপেক্ষা আর পদে পদে অপমান—সব মিলিয়ে এক দমবন্ধ করা পরিবেশ। এমন এক দমবন্ধ করা পরিস্থিতিতে রাহুলের নিষ্ঠুর আচরণ আর চারপাশের মানুষের নির্মমতার মাঝেও কি নিধি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? নাকি এই অসহনীয় যন্ত্রণার জাল ছিঁড়ে তাকে অন্য কোনো বাস্তবতার মুখোমুখি হতে হবে? সম্পর্ক, অহংকার, আবেগ আর এক নারীর তীব্র মানসিক লড়াইয়ের এক অনন্য উপাখ্যান—‘নিধির সংসার’।
আমি পুরো গল্পটা পড়েছে কিন্তু রাহার জন্য খারাপ লাগছে 🥹🥹 এমনটা না হলেও পারত সে যদি ভুল বুঝে আর ওই বাসায় না যেত,,,
Read all reviews on the Boitoi app