

ইলহাম চৌধুরী—একজন ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ, যার নামের সঙ্গে জড়িয়ে আছে ক্ষমতা, আভিজাত্য আর কঠোর ব্যক্তিত্বের পরিচয়। অথচ তার আড়ালে লুকিয়ে আছে এমন এক মানুষ, যাকে না জেনে বিচার করা বড় অন্যায়। অন্যদিকে আয়াত, ষোলো বছরের এক কিশোরী, যার পৃথিবীটা এখনো স্বপ্ন, অভিমান আর ছোট ছোট অনুভূতিতে ঘেরা। অথচ ভাগ্যের এক অদ্ভুত সমীকরণ তাকে দাঁড় করিয়ে দেয় এমন এক বাস্তবতার সামনে, যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। একটি ভুল ধারণা, কিছু অসমাপ্ত সত্য আর পরিস্থিতির নির্মম পরিহাস—সব মিলিয়ে ইলহাম ও আয়াতের জীবন জড়িয়ে যায় এক অদ্ভুত সম্পর্কে। কিন্তু এই সম্পর্কের পরিণতি কী?