

নিজের বিয়ের দিনই বিচ্ছেদের করুণ যন্ত্রণা ভোগ করতে হলো প্রিয়াশাকে। তার ভালোবাসার মানুষটি বিয়ের পরপরই পাড়ি জমায় সুদূর জার্মানিতে। দীর্ঘদিন বিয়েবিদ্বেষী থাকার পর প্রফেসর অনাবিল এহসান অজান্তেই বিয়ে করেন তাঁরই ছাত্রী প্রিয়াশাকে। এই গল্প এক আহ্লাদী তরুণী প্রিয়াশা আর অতীতের করাল গ্রাসে নিজের সুখ হারিয়ে ফেলা প্রফেসর অনাবিল এহসানের।