
বিয়ের বয়স পেরিয়ে গেলেও নির্ঝরের বাবা নাজিম তালুকদারের ছেলের বিয়ে দেওয়ার ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ নেই। নির্ঝর বহুবার বাবার কাছে বিয়ের আবদার জানিয়েছে। কিন্তু প্রতিবারই নানান অজুহাতে ছেলের কথা এড়িয়ে গেছেন তিনি। এদিকে নির্ঝরের ধৈর্যের বাঁধও প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। শেষ পর্যন্ত বাবাকে শেষবারের মতো আল্টিমেটাম দিয়ে বসে নির্ঝর— “শেষবারের মতো বলছি, তুমি আমার বিয়ে দেবে, নাকি তোমার শাশুড়িকে নিয়ে পালিয়ে যাব আমি?”