

পুরো হলরুমকে স্তব্ধ করে এক হাঁটু গেড়ে মাহার সামনে বসে পড়ল রিক। গোলাপ বাড়িয়ে দিয়ে বলল, “আই লাভ ইউ, মাহা!” উপস্থিত সবাই উল্লাসে চিৎকার করে উঠল। মাহা অস্বস্তিতে আশপাশে তাকাতে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা এরহানকে দেখতে পেল। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে সে। হাতের চামচটাও মুঠোর চাপে বেঁকে যাচ্ছে! রিক উত্তরের অপেক্ষায়। মাহা কী করবে বুঝে উঠতে পারছে না। সবার সামনে রিককে প্রত্যাখ্যান করতেও অস্বস্তি হচ্ছে, আবার গোলাপটা নেওয়ারও উপায় নেই। ঠিক তখনই বিকট শব্দে উল্টে পড়ল একটি টেবিল। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল হলরুম। রাগে ফুঁসতে ফুঁসতে মাহার সামনে এসে তার হাত চেপে ধরল এরহান। রিক উঠে দাঁড়াতেই তার নাকে ঘুষি বসিয়ে কলার চেপে গর্জে উঠল, “সাহস কী করে হলো এরহান এডওয়ার্ড মার্টিনের ওয়াইফকে ভালোবাসি বলার?” স্তম্ভিত হয়ে গেল উপস্থিত সবাই। এরহান এডওয়ার্ড মার্টিন বিবাহিত? মাহার হাত উঁচু করে ধরে চিৎকার করে উঠল এরহান, “সি ইজ মাই লাভ, মাই ওয়াইফ!”