

নক্টেরিয়া—ভ্যাম্পায়ারদের এক রহস্যময় রাজ্য। যেখানে ক্ষমতা, অহংকার আর রক্তের উত্তরাধিকারই শেষ কথা। সেই রাজ্যের পাঁচ রাজপুত্রের জীবনে হঠাৎ করেই জড়িয়ে পড়ে এক মানবকন্যা—অ্যালথিয়া ড্রাভেন। সাধারণ এক মানবী, অথচ তার রক্তে লুকিয়ে আছে অসাধারণ এক রহস্য। পাঁচ ভাইয়ের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে যখন একই মানবকন্যা, তখন পরিস্থিতি আর স্বাভাবিক থাকার কথা নয়। কিন্তু সবচেয়ে জটিল মানুষটি হলো নক্টেরিয়ার বর্তমান ভ্যাম্পায়ার রাজা—অ্যাভেরিয়াস ব্ল্যাকউড অ্যাথান। যে অ্যালথিয়াকে দুচোখে সহ্য করতে পারে না। তবুও ভাগ্য তাদের এমন এক সম্পর্কে আবদ্ধ করে, যেখানে ঘৃণা আর আকর্ষণের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে। অতঃপর... পাঁচ ভাইয়ের চাওয়ার মাঝে শেষ পর্যন্ত কার হবে এক সাধারণ মানবকন্যা—অ্যালথিয়া? আর ভ্যাম্পায়ার রাজার এই অদ্ভুত আসক্তির পেছনে কোন রহস্য লুকিয়ে আছে?