

“তোর মতো ক্ষ্যাত গেঁয়ো মেয়ে কখনো এই নিষিদ্ধ নিবিড় চৌধুরীর বউ হওয়ার যোগ্যতা রাখে না।” ঘোমটার আড়ালে থাকা মায়া কথাগুলো শুনে কোনো কান্না বা কষ্ট অনুভব করে না। শুধু তাচ্ছিল্যের হাসি হাসে, আর নিজের ভাগ্যকে দোষ দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার। জীবনে কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, কখনো ভাবেনি। বড় বোনকে পালাতে সাহায্য করেছে বলে তার বদলে শাস্তিস্বরূপ এই মানুষরূপী রাক্ষসকে বিয়ে করতে হলো। আমি মায়া, পুরো নাম রিদিতা ইসলাম মায়া। এতক্ষণ যে কথা বলল, তার নাম নিষিদ্ধ নিবিড় চৌধুরী। নামটা যেমন অদ্ভুত, লোকটাও ঠিক তেমন অদ্ভুত। এই লোককে চেনা বড় কঠিন। উগ্র, বদমেজাজি। ১৮ বছর বয়সে কোনোদিন হাসতে দেখেছি কি না, মনে নেই আমার। ওনার মতো একটা রাক্ষসকে বিয়ে করতে হবে, জীবনে কল্পনাও করিনি। নিজেকে বলির পাঁঠা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। জানি না, এই বিয়ের শেষ পরিণতি কী হবে!