

ওজন কমাতে চান, কিন্তু বুঝতে পারছেন না কী খাবেন? কতটুকু খাবেন? কীভাবে রান্নাটা করবেন? তাহলে আপনার উপকারে আসবে এই বইটি! এখানে আছে সেই রেসিপিগুলো, যা বিগত এক বছরে আমাকে সাহায্য করেছে ৪০ কেজি ওজন কমাতে ও মাইন্ডফুল ইটিং প্র্যাকটিস করতে। সেই সঙ্গে বইটিতে আরও থাকছে আমার নিজের অভিজ্ঞতার গল্প, ওজন কমানোর যাত্রা শুরু করার কিছু সহজ পদ্ধতি ও সহজ ক্যালরি কাউন্টিং।