

উনিশ শতকের নবাবগঞ্জ পরগনা। বাইরে থেকে দেখলে দেওয়ান প্রাসাদ যেন আভিজাত্য, ক্ষমতা আর ঐতিহ্যের এক নিখুঁত প্রতীক। কিন্তু সেই রাজকীয় চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে পনেরো বছর আগের এক নির্মম হত্যাযজ্ঞের রক্তাক্ত ইতিহাস। পনেরো বছর আগে দেওয়ান বংশের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অপরাধে সপরিবারে প্রাণ দিতে হয়েছিল এক সৎ ও নির্ভীক ব্যারিস্টারকে। সেই অন্ধকার রাতে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ছোট্ট মেয়েটি আজ ফিরে এসেছে—এক অপরূপা, বুদ্ধিমতী ও বিত্তশালী নারী জমিদার পুষ্প খন্দকার হয়ে। ভাগ্যের এক অদ্ভুত চালে এবং নিজের সুনিপুণ পরিকল্পনায় দেওয়ান বংশের বড় বউ হয়ে অন্দরমহলে প্রবেশ করে সে। দিনের আলোয় যে পুষ্প সবার প্রিয়, ন্যায়পরায়ণ ও প্রজাবাৎসল এক মহীয়সী জমিদার—রাতের ঘুটঘুটে অন্ধকারে, দেওয়ান প্রাসাদের গোপন পাতাল কক্ষে সেই পুষ্পই হয়ে ওঠে এক ভয়ংকর মৃত্যুদূত! তার হাতের ধারালো রামদায় একে একে পাপের প্রায়শ্চিত্ত করতে থাকে অতীতের সব নরপিশাচ। কিন্তু প্রতিশোধের এই রক্তাক্ত পথে বাধা হয়ে দাঁড়ায় এক অপ্রত্যাশিত অনুভূতি। দেওয়ান বংশের নীতিবান, সংযমী ও গম্ভীর বড় ছেলে আহনাফ দেওয়ানের শালীন ভালোবাসা, সম্মান আর পরিবারের নিষ্পাপ সদস্যদের নিঃস্বার্থ মায়া পুষ্পর পাষাণ হৃদয়ে এক তীব্র দ্বন্দ্বের জন্ম দেয়। পুষ্প কি পারবে তার পনেরো বছরের জমে থাকা প্রতিশোধের হিসাব চুকিয়ে দিতে? নাকি ভালোবাসার মায়াজালে সবার সামনে উন্মোচিত হবে তার আসল পরিচয়? সব সত্য প্রকাশের জন্য নয়, কিছু অন্ধকার চিরকাল আড়ালেই থেকে যায়। আভিজাত্য আর ভালোবাসার চাদরে ঢাকা এই নিখুঁত ছলনাই—‘মুখোশ’।
"অনেক অনেক অনেক অনেক হয়েছে আপু, আমি তোমার লেখা ২০২৫ থেকে পড়ছি। এবং নিয়মিত পরি, তোমার লেখা ভালো ভীষণ। গল্প টা ও অনেক সুন্দর ছিল।থ্রিলার হিসেবে সুন্দর, পুষ্প আর আহনাফ এর জুটি টাও সুন্দর ছিল। শেষ পর্যন্ত হেপি এন্ডিং দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমার পাঠককের ভালোবাসা নিও।💖"
অনেক অনেক অনেক অনেক হয়েছে আপু, আমি তোমার লেখা ২০২৫ থেকে পড়ছি। এবং নিয়মিত পরি, তোমার লেখা ভালো ভীষণ। গল্প টা ও অনেক সুন্দর ছিল।থ্রিলার হিসেবে সুন্দর, পুষ্প আর আহনাফ এর জুটি টাও সুন্দর ছিল। শেষ পর্যন্ত হেপি এন্ডিং দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু তোমার পাঠককের ভালোবাসা নিও।💖
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়েছে আপু, পুষ্প এর পরিকল্পনা দেওয়ান বাড়িতে প্রবেশ করা। সবাই কে হাত করা সব কিছুই সুন্দর হয়েছে। আমি রিভিউ তেমন দিতে পারি না তাই ভুল চুল হলে মাফ করো। আমি ভেবেছিলাম পুষ্প আর আহনাফ এর বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু তুমি তাদের মিল দিয়েছো দেখে ভালো লাগলো। আর ও গল্প লিখ আমি অপেক্ষা করবো, তোমার গল্প ভালো লাগে।💖
গল্প টাহ যে আবহাওয়ার এগিয়েছিল ভেবেছিলাম সেড এন্ডিং হবে পুষ্প আর আহনাফ এর বিচ্ছেদ হবে সত্যি টা জানলে। কিন্তু তুমি কাহিনি সবটা ঘুরিয়ে দিয়েছো। হেপি এন্ডিং এর জন্য ধন্যবাদ আপুউ আমার পুষ্প আর আহনাফ কে অসাধারণ লেগেছে, আহনাফ এর জেলাসি টা সুন্দর ছিল। শেষে আহনাফ এর ভালোবাসার স্বীকারোক্তি টাও ভীষণ সুন্দর হয়েছে।💖
অনেক অপেক্ষায় ছিলাম আপু যেদিন প্রথম পোস্ট করেছিলেন, গল্প আসছে বলে। আমার আইডি ছিলনা শুধু মাত্র গল্প টাহ পড়ার জন্য খুলেছি। যাই হোক গল্প টা অসাধারণ হয়েছে। পুষ্প আর আহনাফ কে ভালো লেগেছে। পুষ্পের চতুরতা প্রতিশোধ সব কিছু অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে গল্প টাহ সেরা লেগেছে আমার কাছে। লাবুউ আপু আরও গল্প দিওওও অপেক্ষায় থাকবো। — ইতি তোমার নিয়মিত fb পাঠক ভালোবাসা নিও।💖