

সজিব আরও কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই গেটের দারোয়ান সজিবকে ডেকে বলল, তাকে কেউ একজন ডাকছে! সজিব নিজেও চরম বিরক্ত আর হতাশ—যখনই মনের গভীরে লুকিয়ে রাখা কথাটা মেয়েটাকে বলবে বলে ভাবে, তখনই যেন কোনো না কোনো বাধা এসে সামনে দাঁড়িয়ে যায়! বুকের ভেতর একরাশ আক্ষেপ আর হতাশা নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সে, তারপর রিদির কাছ থেকে বিদায় নিয়ে ভারী পায়ে চলে গেল।