

My words: The writer tried to write a horrir thriller. It was a thrilling and may be a tiny bit of scary. This story builds a confusion in a reader's mind. The confusion between the science and the existence of supernatural entities. At some point, writer has discredited the supernatural entity by saying that people are superstitious about the virus. They think they have to stop this methological figure with another one. But right after that, writer is believing that same figure. I do understand that confusion plays a big role in writing a horror or a thriller but it shouldn't be to this extent. As a reader, I felt like the writer was confused himself while writing it. (this is solely my opinion). About writing style: The writer needs to improve his storytelling skills. He is telling us what happened to those people but not sgowing us. He is not letting us feel it. The novel/ story lacked any sort of emotion. Even the scary ones were not enough scary The effort writer put behind researching the information is commendable. Just for the effort I am eating it 3 stars
Read all reviews on the Boitoi app
বইটা বেশ কিছুদিন ধরেই সাজেশনে এসেছিল। এক স্টার রেটিং আর বাজে একটা রিভিউ দেখে এড়িয়ে গিয়েছিলাম। আজ রাতে হরর কিছু পড়তে ইচ্ছা হওয়ায় নামিয়ে পড়া শুরু করলাম। এক কথায় অসাধারণ, অনবদ্য, কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট না। খালি মনে হচ্ছিল কেন শেষ হয়ে গেল। পিশাচদেবতার পরবর্তী পরিণতি কি হবে। বাংলাদেশে ভাল কিছুকে এপ্রিশিয়েট করা হয় না। আজ নেহাত কাকতালীয়ভাবে বইটা পড়ে ফেলেছি। এতদিন ধরে চলে আসা একটা বাজে রিভিউয়ে না জানি শুধু শুধু কত মানুষ বঞ্চিত হল এই অসাধারণ বইটা থেকে। "নাম নেই" বলে যে ভাই/বোন রিভিউ দিলেন, সে থ্রিলারের কি বোঝে আমি জানি না, তবে এটা জানি, নিক পিরোগ বা শরীফুল ইসলামের প্রথম বই পড়লেও সে একই রিভিউ দিত। এখন বিখ্যাত হওয়ায় প্রশংসা করছে। লেখকে লেখা শিখতে না বলে তার উচিত লেখা পড়তে শেখা। রায়হান মাসুদ সাহেব, আপনার জন্য শুভকামনা ছাড়া কিছুই দেওয়ার নেই। দয়া করে মন খারাপ করবেন না বাজে রিভিউ দেখে। আপনি অসাধারণ লেখেন। ব্লেস ইউ।
অসাধারণ হরর থ্রিলার। বিশ্বমানের গল্পশৈলী। ছোট পরিসরে চমৎকার স্টোরি বিল্ড আপ। আমি সবাইকে সাজেস্ট করব বইটা পড়তে। আশা করি, আপনাকে বাংলা সাহিত্যের হরর থ্রিলার জগতের পরবর্তী অধিপতি হিসেবে দেখব আমরা। হেটার থাকবেই। দমে যাবেন না। নিচের একটা রিভিউ দেখে কথাটা বললাম। আপনি আপনার স্টাইলে লিখতে থাকুন। এসব আবর্জনা কোথায় উড়ে যাবে! হ্যাটস অফ, ব্রো।