

'অতৃপ্ত হৃদয়ের ভালোবাসা' গল্পগ্রন্থ নিয়ে শ্রদ্ধেয় পাঠক প্রিয় বইপ্রেমী বন্ধুদের হৃদয়ে কিছু কথা গেঁথে দিলাম। 'অতৃপ্ত হৃদয়ের ভালোবাসা' নামেই যার পরিচয়। সুন্দর স্বপ্নময় জীবন নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষেরই প্রয়োজন আরেকজন মানুষের প্রগাঢ় ভালোবাসার বন্ধন। প্রয়োজন হৃদয়ে হৃদয়ে বিশ্বাস আর একসাথে পথ চলার দৃঢ় অঙ্গীকার। কিন্তু একসাথে পথ চলার সে শর্ত সবার জীবনে পূরণ হয় না। বাই পায় না তার কাঙ্খিত ভালোবাসার মানুষকে। আর তখনই একটা শূন্যতা আর অতৃপ্ততা যেন থেকেই যায় সারাজীবন ধরে। এই বইটির পরতে পরতে রয়েছে সেই অতৃপ্ত ভালোবাসার হাহাকার আর চাপা দীর্ঘশ্বাস। এই বইটির কোনও গল্পই নিছক কল্প কাহিনীর গল্প কথা নয়। এর প্রতিটি গল্পকেই তুলে আনা হয়েছে নিভৃত বেদনামথিত বাস্তব কাহিনী চিত্র থেকে। গল্পের আঙ্গিকে মোড়ক উন্মোচন করা হয়েছে প্রতিটি সত্য ঘটনার। আমি আশাবাদী এই বইটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে এবং প্রতিটি গল্প পাঠ শেষে পাঠক হৃদয়ে একটি নীরব কান্নার ঝড় উঠবেই। আমি বইটির সাফল্য ও পাঠক প্রিয়তা কামনা করছি।