

‘কী করে ছেলেমেয়েকে মানুষ বানাবেন’ মূল রচনা মাওলানা সিরাজুদ্দীন নদভী অনুবাদ করেছেন মাওলানা শহিদুল ইসলাম। প্রত্যেক নবজাতক শৈশব ও কৈশোর পেরিয়ে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। আজকের শিশুরা একদিন বড় হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্ব করবে। এই শিশুদেরই কেউ হবে রাজা, কেউ প্রজা। আবার কেউ বিকশিত হবে সমাজের পথপ্রদর্শক ও সংস্কারক হয়ে। আমাদের চারপাশে যাদের চলমান দেখি, তারা সবাই একসময় শিশু ছিল। আজকের সবচেয়ে ধনী যেমন এক সময় শিশু ছিলেন, তেমনি দেশের সবচেয়ে কৃতি মানুষটিও একসময় শিশু ছিলেন। যে শিশু মা-বাবার কাছ থেকে সুশিক্ষা পেয়েছে, সে সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এইসব নানান আদর্শের কথা বইটিতে বর্নিত হয়েছে।