

জীবন এক বহতা নদী। এই নদীতে কখনো ঢেউ উঠে, দুকূল ভাসিয়ে নিয়ে যায়। কখনো বা ভাটার টানে বালুচরে আটকে থাকি। এই জিবনে আছে নানা ঘাত-প্রতিঘাত। কোথাও স্বপ্নের জোয়ার,কোথাও বা কষ্টের দীর্ঘশ্বাস। কবি অত্যন্ত আবেগপ্রবণ। কখনো নিজের ভিতর নিজে রচনা করেন এক নৈশব্দের জগত। সহজ ,সরল ভাষার ,অত্যন্ত প্রাঞ্জল ভঙ্গিতে কখনো ব্যক্তি প্রেম ,কখনো বা প্রকৃতি প্রেমকে এই কাব্যগ্রন্থে টেনে এনেছে। এছাড়াও আরো কিছু বিষয় চলে এসেছে ,যা সমাজ ,সংসারের সাথসমাঞ্জস্যপূর্ণ।