

'ঈমানের সৌন্দর্য' শীর্ষক আমার লেখা পুস্তিকাটি ঢাকাস্থ 'আহসান পাবলিকেশন' কর্তৃক প্রকাশিত হওয়ায় মহান রাব্বুল আলামীনের দরবারে জানাচ্ছি অসীম শুকরিয়া আলহামদু লিলাহ। এ পুস্তিকাটি লেখার কাজে, সংশোধনী ও রেফারেন্স নির্দেশনায় আমার শ্রদ্ধেয় ওস্তাদ, অগণিত ইসলামী গ্রন্থের লেখক ও সম্পাদক এবং ইসলামিক ফাউন্ডেশন পত্রিকার স্বনামধন্য সহকারী সম্পাদক মাওলানা মুহাম্মদ মূসা সাহেবকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। এর সাথে পুস্তিকাটি প্রকাশনায় যাঁরা সার্বিক কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা ও শ্রম দিয়েছেন তাঁদের সকলের প্রতি রইলো অকৃত্রিম শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। সৌদীআরবস্থ ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক দাওয়া ও জার্নালিজম অনার্স কোর্স অধ্যয়নের সময়ে 'মাহাসিনুল ইসলাম' ইসলামের সৌন্দর্যের উপর পাঠ্য বিষয় থেকেই আমার এ পুস্তিকা লেখার উৎসাহ খুঁজে পেয়েছি। এ শিরোনামের পরে ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন : ইবাদত, আদব ও আখলাক এবং মোয়ামালাতের সৌন্দর্যের উপর পর্যায়ক্রমে গ্রন্থ রচনার পরিকল্পনা করেছি। এ পুস্তিকায় পাঁচটি অধ্যায়ে যথাক্রমে ঈমানের যৌক্তিকতা ও সৌন্দর্য, ফেরেশতাগণের প্রতি ঈমানের যৌক্তিকতা ও সৌন্দর্য, আসমানী কিতাবসমূহের প্রতি ঈমানের যৌক্তিকতা ও সৌন্দর্য, নবী ও রাসূলদের প্রতি ঈমান এবং আখেরাতের উপর ঈমানের যৌক্তিকতা ও সৌন্দর্য বিষয়ে আলোচনা করা হয়েছে। পুস্তিকাটিতে যদি ভুলত্রুটি পরিলক্ষিত হয়, দয়া করে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে ছাপানোর চেষ্টা করবো ইনশাআলাহ। মহান আলাহর নিকট আমার ভবিষ্যৎ পরিকল্পনা তাঁরই সন্তুষ্টির জন্য বাস্তবায়নের তাওফীক কামনা করে এর মাধ্যমে আমাদের ইহলৌকিক সার্বিক কল্যাণ ও পারলৌকিক পরম শান্তির তাওফীক কামনা করছি। আমীন