

মামুন, মাসুম ও মারুফ। তিন সহোদর। শৈশবে পিতামাতাকে হারিয়েছে। টগবগে তিন যুবক। যারা কিনা সমাজের বৃহৎ পরিসরে অবদান রাখতে পারতো। নিদেনপক্ষে তারা পরিবারের সদস্যদের সহিত সুখে দিনানিপাত করে বার্ধক্যে স্বাভাবিক মৃত্যু প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারতো। কিন্তু হারাধনের দশটি ছেলের মতো তিনজনের কেউই আর পৃথিবীর বুকে রইলোনা। বড় ছেলে মামুন জেল থেকে মুক্তি পেয়ে তার আপনজন কাউকেই আর পায়নি। জীবন যন্ত্রণার এই ভার সে আজীবন বইতে পারতো না। সেজন্যই সে হারাধনের সর্বশেষ ছেলের মতো মনুষ্যরূপী পশু বিচরণের জঙ্গলে শ্বাপদদের কাছে ধরা দেয়। সংশয় থেকেই যায়, আমরা কি তার এই মৃত্যুকে কাম্য-মরণ বলতে পারি!