

ব্লাকহোল অভিযানের কথা শুনলেই পাঠকের মনে কিছুটা খটকা লেগে যাওয়ার কথা। ব্লাকহোল অপারেশনে কে বা কারা যাবে, কেন যাবে? আসলেইতো ব্লাকহোলে যাওয়া কী সহজ কাজ? তাছাড়া ব্লাকহোল অপারেশন সম্পন্ন করতে হলে তো সে স্থানে যেতে হবে, তবেই না অভিযান। কিন্তু লক্ষকোটি আলোকবর্ষ দূরের কোনো স্থানে মানুষের পক্ষে যাওয়া কী সম্ভব? মোটেই না। তাহলে? ব্লাকহোল হল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় স্থান। যেথায় মহাকাশযান তো দূরের কথা ওই স্থানে কোনো বস্তু এমনকি আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। তেমনি স্থানের রহস্য উন্মোচনে বেরিয়ে পড়েছেন ২২৩৫ সালের আধুনিক পৃথিবীর কিছু মানুষ। যারা ব্লাকহোলের অভ্যন্তরে প্রবেশ করে তার যাবতীয় তথ্য সংগ্রহ করবে। দেখা যাক অভিযানে অংশ নেয়া ওই মানুষগুলো সফল হয় কি না...