

আপনি কি জানেন নামাজে (সলাতে) আল্লাহ সামনে দাঁড়িয়ে আপনি কি বলছেন? নাকি অর্থ না জেনেই তোতা পাখির বুলির মতো আউরে যাচ্ছেন? আল্লাহ কুরআনে বলেনঃ “এবং আমার স্মরণার্থে নামায কায়েম কর” (২০:১৪) “নিশ্চিতভাবে সফল মু’মিনরা, যারা নিজেদের নামাযে বিনয়াবনত”(২৩:১-২) “...এবং নামায কায়েম কর। নিশ্চয় নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে, এবং আল্লাহকে স্মরণ করাই সর্বশ্রেষ্ঠ কাজ...” (২৯:৪৫) উপরের তিনটি আয়াত পড়ে আমরা বুঝতে পারছি যে নামায ১. আমাদের আল্লাহকে স্মরণ করাবে, ২. বিনয়াবনত করবে এবং ৩. অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখবে। কিন্তু বাস্তব চিত্র কি? আমরা নামাযে দাড়িয়ে ব্যবসা-বাণিজ্য, চাকরি, কৃষি-ক্ষেত, পরিবারের সমস্যা, দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে থাকি। আমরা মহাপরাক্রমশালী, মহাসম্মানিত, অতীব মর্যাদাবান আল্লাহর সামনে কতটুকু বিনয়াবনত? লক্ষ কোটি মুসলিম প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামায আদায় করার পরপরেই তারা ইসলামের চোখে অশ্লীলতা ও অন্যায়ে লিপ্ত হচ্ছে (যেমন সুদ খাওয়া, মিথ্যা বলা,গালা-গালি করা, গীবত করা প্রমুখ)। এসব কেন হচ্ছে?? কারণ আমরা জানিনা নামা
💕💞
Read all reviews on the Boitoi app
❤️
ভালোবাসা
বইটি খুব ভালো লাগলো পড়ে
অনেক সুন্দর একটি বই
Nice
নামাজ
আপনি বলেছেন নামাজে কি পড়ি তা বুঝে পড়ার কথা, আলহামদুলিল্লাহ আমি শত ভাগ একমত। ৩য় অংশ অর্থাৎ সানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন সেটার অর্থ বলেন নাই। লা ইলাহা ইল্লা আল্লাহ ও আল্লাহু আকবার কবীরান বলার পর যে দোয়াটা উল্লেখ করেছেন আশা করি সেটার অর্থটাও জানাবেন দয়া করে। এবং পরবর্তীতে আরো বহু স্থানে উল্লেখ করা আরবী দোয়াগুলোর বাংলা অর্থ দেন নাই, উচ্চারণ দিয়ে তো বলতে পারবো, কিন্তু বুঝতে পারবো না। অগ্রীম জাঝাকুমুল্লাহ্।
জাযাকাল্লাহ। রব আপনাদের উত্তম প্রতিদান দিক।
বইটি হয়তো ভালো কিন্তু আমি পড়িনি,, কারণ আমি বইটি ডাউনলোড করতে পারছি না 🥺