

ফাহাদ অনেকটা কঠিন গলায় বলল, না এসবে আমার বিশ্বাস নেই। দেব্রত চৌধুরী অবাক হলেন না, মিটিমিটি করে হাসছেন। বদরুল আর রশিদের চাপাচাপিতে শেষমেশ ফাহাদের রাজি না হয়ে উপায় রইলো না। দেব্রত চৌধুরী ফাহাদের হাত দেখে যা বললেন তার থেকে দু তিনটে জিনিস খুব করে মিলে গেল। কিন্তু ফাহাদ এমন ভাব করলো যে কিছুই মেলে নি। এক সময় দেব্রত চৌধুরী হাত দেখতে দেখতে বেশ গম্ভীর হয়ে গেলেন। তিনি একটা সিগারেট ধরালেন। খানিক বাদে বললেন, একটা বেশ সিরিয়াস বিষয় দেখতে পাচ্ছি। ফাহাদ বলল, কী? দেব্রত চৌধুরী বললেন, আপনার হস্তরেখা বিচারে পাচ্ছি, আপনার হাতে একটা খুন আছে।
ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও,নিজের মৃত্যু নিশ্চিত..!! - সংগৃহীত
Read all reviews on the Boitoi app