

আসক্তি বলতে সাধারণত আমরা মাদকজাতীয় দ্রব্যের অপব্যবহারকে বুঝে থাকি। কিন্তু আসক্তি শুধুমাত্র মাদকজাতীয় দ্রব্যের অপব্যবহার নয়, বরং যেকোনো কিছুর অপব্যবহার থেকে হতে পারে। যেমন- জুয়া, মোবাইল অথবা কম্পিউটার ইত্যাদির আসক্তি। এই সিরিজে, আমি কমন কিছু আসক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করব। আর যদি আপনি এই আসক্তি গুলোর যেকোনো একটিতে আসক্ত হয়ে থাকেন তাহলে কিভাবে এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে। এ সম্পর্কে কিছু কার্যকরী টিপস শেয়ার করব। আশা করি সবাই উপকৃত হবেন। এই সিরিজে আমি যে আসক্তি গুলো নিয়ে আলোচনা করবঃ ১. মোবাইল ফোন এর আসক্তি দূরীকরণ ২. পর্ণগ্রাফি এর আসক্তি দূরীকরণ ৩. গেমস এর আসক্তি দূরীকরণ ৪. গানের আসক্তি দূরীকরণ ৫. সোসাল মিডিয়া & ইন্টারনেট আসক্তি দূরীকরণ বি. দ্র. : এই সিরিজটি আমি একজন মুসলিমের দৃষ্টিভঙ্গি থেকে লিখেছি। সেহেতু মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষের কাছে সবকিছু গ্রহনযোগ্য মনে নাও হতে পারে। তবে আমি মনে করি, কেউ যদি এই টিপস গুলো ফলো করে মুসলিম & অমুসলিম সকলেই উপকৃত হবেন। আর বইটই এপে এই লেখাগুলো বই আকারে প্রকাশ করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না। কারণ আমার লেখা গুলো মূলত ফেসবুক এর জন্য লিখা। আর এখানে অনেক বইএর পিডিএফ ডাউনলোড লিংক & অনেক আর্টিকেল এর লিংক শেয়ার করা হয়েছে। যা আমার মতে কোনো বই এর বৈশিষ্ট্য না। তবে অনেকেই উপকৃত হবেন এই আশা রেখেই লেখা গুলোকে একসাথে বইটই এপে রেখে দিচ্ছি। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন । আমিন ।
"এই বইটা মাশাআল্লাহ্ অনেক ভালো,,লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসক্তিগুলো আমার জীবনের সাথে ৩ টা মিলে,,আপনার টিপস এ উপকৃত হলাম আলহামদুলিল্লাহ্,, এভাবে ইসলামের জন্য কাজ করুন ইং শা আল্লাহ্,, দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল ভাইয়া,,"
হাদিস
Read all reviews on the Boitoi app
বইটি খুব ভালো। বিশেষ করে আত্ম উন্নয়ন এর জন্য খুবই ভালো
Good
Very nice position
নাইস
আমি তো বইটা পড়তে পারতেছি নাহ।কিভাবে বই টা লোড করবো মোবাইলে?
এই বইটা মাশাআল্লাহ্ অনেক ভালো,,লেখাগুলোর মধ্যে উল্লেখযোগ্য আসক্তিগুলো আমার জীবনের সাথে ৩ টা মিলে,,আপনার টিপস এ উপকৃত হলাম আলহামদুলিল্লাহ্,, এভাবে ইসলামের জন্য কাজ করুন ইং শা আল্লাহ্,, দোয়া ও আন্তরিক ভালোবাসা রইল ভাইয়া,,
আনেক ভালো
অনেক ভালো লাগলো
অনেক ভাল লাগল বইটা