

মানব জীবন সুখ-দুঃখের ভেলা। জীবনের মহাসমুদ্রে সে ভেলাকে কখনো সুখ বা আনন্দ যেমন আন্দোলিত করে, রোমাঞ্চিত করে; তেমনি কখনো দুঃখ-বেদনা সে ভেলাকে পানির গভীরে ডুবিয়ে দিতে চায়। ডুবতে ডুবতে ভেসে থাকে সে ভেলা। প্রেম-বিরহ, ভালোবাসা-ঘৃনা, পাওয়া বা না পাওয়া, সাফল্য বা ব্যর্থতা সে ভেলার জ্বালানী। 'অবগাহন' কাব্যগ্রন্থটি ছন্দ, দোলা ও স্পন্দন নিয়ে রচিত একগুচ্ছ শব্দমালা- যা পাঠককে আন্দোলিত বা রোমাঞ্চিত করবে বলে আশা রাখি। এ কাব্যগ্রন্থে গভীর প্রেমে কবি যেমন বলেছেন- শত সহস্র জনম পেলে তোমাকেই ভালোবাসব। শতবার এ ধরাতে এলে তোমাতেই ছুটে আসব।
দারুন কিছু কবিতা।
Read all reviews on the Boitoi app