

নানান সব জটিল রহস্য এবং মনস্তাত্ত্বিক গল্পের ফাঁক ফোকর লিখতে লিখতে নিজেও কখন যেন উপন্যাসের একটা চরিত্র হয়ে গেলাম। দিন রাত চোখের সামনে ঐশি, রাবেয়া, হৃদিতা, আইবেক রাহুল, লতিতা, অভয়, রুপা, এস আই নুরুল এদেরকে দেখতে আরাম্ভ করলাম। শুরু হল আমার ভ্রম—বিভ্রমের বাস্তবিক অনুভূতি। একদিন মধ্যরাতে অদ্ভুত এক ঘটনা ঘটল। রতন এর চরিত্রটা তৈরি করতে করতে কখন যেন দু’চোখের পাতা ঘুমে একটু ঝিমিয়ে গিয়েছিল। আমি তন্দ্রার মধ্যেই স্পষ্ট অনুভব করলাম, উপন্যাসের চরিত্র দুই জমজ বোন একজন সাদা জামা আরেকজন কালো জামা পরে আমার খাটের পাশেই টেবিলের সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে আমাকে ফিসফিস করে ডাকছে-- “এই, এই! তুমি ঘুমাচ্ছ কেন? আমাদের একটা গতি কর আগে।”
"এই বইটার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম কিন্তু বিভিন্ন কারণে অর্ডার করা সত্তেও আমার হাতে এসে পৌঁছায়নি। আজকে বইটই এ প্রিয় লেখিকা আদনীন কুয়াশা আপুর ভ্রম বিভ্রম দেখে খুশিতে মনে হচ্ছিলো আকাশের চাঁদ হাতে পেয়েছি। পেয়েই পড়া শুরু করেছি। যেটুকু পড়েছি এতো ভালো লেগেছে যে মনে হলো আগে একটা রিভিও লিখে নিই। তারপর বাকিটা পড়ি। প্রিয় কুয়াশা আপু। আমরা আপনার ভক্ত। আমরা চাই আপনার লেখা বই আসতেই থাকুক আসতেই থাকুক আপনি এতো সন্দর সহজ আর সাবলীল ভাষায় গল্পগুলো বলে যান যে মনে হয় কেউ সামনে বসে গল্প বলছে আর সেসব গল্পের চরিত্রগুলো সব চোখের সামনে সামনে জীবন্ত হয়ে যায়। আমরা অপেক্ষায় থাকি। থাকবো। এরকরম আরো অনেক অনেক অনেক বই চাই আপু।"
অসম্ভব ভালো লেগেছে ❤️
Read all reviews on the Boitoi app
এক কথায় অসাধারণ। এক বসায় এই বিশাল বই শেষ করেছি, ছেড়ে উঠতেই পারছিলাম না। এমন গল্প আরো আশা করছি কুয়াশা আপুর কাছ থেকে।
প্রচ্ছদ টা সুন্দর।। পুরো টা পরে রিভিউ দিবো
এই বইটার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছিলাম কিন্তু বিভিন্ন কারণে অর্ডার করা সত্তেও আমার হাতে এসে পৌঁছায়নি। আজকে বইটই এ প্রিয় লেখিকা আদনীন কুয়াশা আপুর ভ্রম বিভ্রম দেখে খুশিতে মনে হচ্ছিলো আকাশের চাঁদ হাতে পেয়েছি। পেয়েই পড়া শুরু করেছি। যেটুকু পড়েছি এতো ভালো লেগেছে যে মনে হলো আগে একটা রিভিও লিখে নিই। তারপর বাকিটা পড়ি। প্রিয় কুয়াশা আপু। আমরা আপনার ভক্ত। আমরা চাই আপনার লেখা বই আসতেই থাকুক আসতেই থাকুক আপনি এতো সন্দর সহজ আর সাবলীল ভাষায় গল্পগুলো বলে যান যে মনে হয় কেউ সামনে বসে গল্প বলছে আর সেসব গল্পের চরিত্রগুলো সব চোখের সামনে সামনে জীবন্ত হয়ে যায়। আমরা অপেক্ষায় থাকি। থাকবো। এরকরম আরো অনেক অনেক অনেক বই চাই আপু।
দারুন থ্রিলার