

ট্যাক্সিতে এক মধ্যবয়সী মহিলা বসে ড্রাইভ করছে, তার মুখটা এমনভাবে ঢাকা যে ভালভাবে দেখাই যাচ্ছেনা। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলছে, ইব্রাহিম উদ্বিগ্ন হয়ে অনুরোধের স্বরে বলল, " আমাদের গাড়ির এক্সিডেন্ট হয়েছে। আমরা সবাই খুব আহত হয়েছি!! আপনার ট্যাক্সিতে দয়া করে আমাদের নিয়ে চলুন! মহিলা অদ্ভুতভাবে ফ্যাসফ্যাসে গলায় বলল, "আমি বাইরে বের হতে পারব না, বৃষ্টিতে আমার ফোবিয়া আছে। আপনি সবাইকে নিয়ে গাড়িতে উঠতে পারেন, পৌছে দেব। ইব্রাহিম মাথা নাড়িয়ে বলল, " আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলেই ইব্রাহিম ছুটে গেল সুতেখের গাড়ির দিকে। মহিলা তার ট্যাক্সি নিয়ে সুতেখের গাড়ির পাশেই থামল। ইয়ানাকে কোলে নিয়ে মহিলার গাড়ির পেছনের সিটে রাখল, সুতেখকে নিয়ে ইয়ানার পাশে বসিয়ে তাহিরাকে আনতে গেল ইব্রাহিম। তাহিরা কোনোরকমে হেটেই এল, তার খুব একটা জখম না হলেও মাথায় বেশ আঘাত পেয়েছে। তাহিরাকে মহিলার পাশের সিটে বসাতেই তাহিরা একরকম চেচিয়ে বলল, " না!! না ইব্রাহিম!!
পুরো কাহিনীটা পড়ে সত্যি ভালোই লেগেছে একদম অন্যরকম একটা ফিলিংস ছিলো! তবে কিছু জায়গায় ক্লিয়ার করা হয় নাই! আমার কাছে এরকম লেগেছে! যায় হক সব মিলিয়ে দারুন ছিল!!
Read all reviews on the Boitoi app