

তাওসিফ মেয়েটিকে জিজ্ঞেস করলো, "আপনার সঙ্গে দু'বার দেখা হলো। অথচ নামটা জানা হলো না।" মেয়েটি মৃদু হেসে বলল, "দু'বার যখন দেখা হলো, ধরে নিন আরও হবে। কানেকশন যখন হয়েই গেল! নামটা নাহয় পরের দেখায় জেনে নিলেন।" মেয়েটির ভনিতা করে কথা বলা তাওসিফের পছন্দ হলো না। তাই আর কথা বলল না। দুজনেই চুপচাপ বসে রইলো। মেয়েটির যখন যাবার সময় হলো, তখন বলল, "আমার নাম সিসিলিয়া রহমান চৌধুরী।" তাওসিফ চমকে উঠলো। মেয়েটি মৃদু হেসে বিদায় নিলো। সিসিলিয়া রহমান চৌধুরী নামটা ওর পরিচিত। যার সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিলো। এই কী সেই মেয়ে! সিসিলিয়া নাম যে কারও হতে পারে, কিন্তু সিসিলিয়া রহমান চৌধুরী নামটাই যে রহস্য।
"ইবুকটা সম্পর্কে আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। অসাধারণ একটি ইবুক। আসলে নিপা আপুর ইবুক কিংবা বই দুটোই অসাধারণ। এখানে চরিত্র গুলো খুবই স্ট্রং। এদের পারসোনালিটি স্ট্রং। সিসিলিয়া আর প্রমা ওরা দুই বোন যেভাবে খারাপ পরিস্থিতি গুলো মোকাবেলা করেছে ওদের হ্যাটস অফ।গল্পের কাহিনি যেভাবে এগিয়েছে তাওসিফের কোনো দোষ নেই আসলে।ওর বাবা মায়ের বিরাট দোষ আছে। প্রতীক আর অনন্যার জুটি ও ভীষণ ভালো লাগলো। শেষ টায় আমাদের বর সাহেবের জন্য অনেকটা কষ্ট পেলাম।আশা করি শেষের পরের গল্প টা সুন্দর ভাবে হয়েছে। সবমিলিয়ে ইবুক টা চমৎকার।"
just wow 😳
Read all reviews on the Boitoi app
সুন্দর
ইবুকটা সম্পর্কে আসলে কি বলবো ভেবে পাচ্ছি না। অসাধারণ একটি ইবুক। আসলে নিপা আপুর ইবুক কিংবা বই দুটোই অসাধারণ। এখানে চরিত্র গুলো খুবই স্ট্রং। এদের পারসোনালিটি স্ট্রং। সিসিলিয়া আর প্রমা ওরা দুই বোন যেভাবে খারাপ পরিস্থিতি গুলো মোকাবেলা করেছে ওদের হ্যাটস অফ।গল্পের কাহিনি যেভাবে এগিয়েছে তাওসিফের কোনো দোষ নেই আসলে।ওর বাবা মায়ের বিরাট দোষ আছে। প্রতীক আর অনন্যার জুটি ও ভীষণ ভালো লাগলো। শেষ টায় আমাদের বর সাহেবের জন্য অনেকটা কষ্ট পেলাম।আশা করি শেষের পরের গল্প টা সুন্দর ভাবে হয়েছে। সবমিলিয়ে ইবুক টা চমৎকার।
অনেক দিন উপন্যাস পড়ে কাঁদা হয় না 🥹🥹 এইটা পড়ে ইচ্ছেটা পূরণ হলো আপু 🥹
কিছু জায়গা বেশ সুন্দর এবং হাসির। সৈকত এবং সিসিলিয়া অসাধারণ চরিত্র। সাথে আংকেলের চরিত্র টা ও। বেশ সুন্দর গল্প।
অনেক সুন্দর একটা গল্প
খুব ভালো লাগলো।
গল্পে ক্লিফ হ্যাংগার বা রুদ্ধশ্বাস মুহুর্ত রেখে যবনিকাপতন যেন নিপার এক বিশেষত্ব। আমার মন খারাপ হলে আমি হুমায়ুন স্যারের লেখা পড়তাম,এখন নিপার লেখা পড়ি।এত সহজ, সুন্দর,সাবলীল ভাবে লিখে চলে মনে হয় লেখাই যেন এর সহজাত গুণ।দারুণ এই বইটি পড়ে সিসিলিয়া আর সৈকতের প্রেমে পড়ে গিয়েছি।
এত চমৎকার একটা গল্প। গল্পে অনেকগুলো মানুষের সম্পর্কের সমীকরণ দেখিয়ে আবার গুছিয়ে সবগুলোকে এক জায়গায় এনে শেষ করা অনেক সুন্দর লেখনীর পরিচয়।
ভীষণ মিষ্টি একটা লেখা! আনন্দ-বিষাদ, ভালোবাসা আর মায়ার চমৎকার সংমিশ্রণ। চরিত্রগুলো এত আদুরে! বরাবরের মতো রিফ্রেশিং। অনেক শুভকামনা, কলম চলতে থাকুক এভাবেই 🥰❤️