
হাস্যরস জীবনেরই অংশ। রঙ্গ-রসিকতা আনন্দের রসদ। এ ছাড়া জীবন একঘেয়ে হয়ে ওঠে। ১৩টা হাসির গল্প নিয়ে এ গল্পগ্রন্থ। প্রত্যেকটা গল্পের মধ্যে রয়েছে সূক্ষ্ণ হাসির খোরাক। ছোটখাটো অসঙ্গতি, তুচ্ছ-হাল্কা বিষয় নিয়ে রচিত এসব গল্পের ভেতর হাস্যরসের অবতারণা করা হয়েছে। নির্মল হাসির আধার প্রত্যেকটা গল্পই। হাস্যরসের গল্প হলেও প্রতিটা গল্পের মধ্যে লুকিয়ে রয়েছে সমাজের নানা সমস্যা-সঙ্কট-অসঙ্গতি।