

ছোটবেলা থেকেই রিমি চুপচাপ শান্ত প্রকৃতির মানুষ। ‘না’ শব্দটি নেই তার অভিধানে। সংসার আর সংসারের মানুষগুলোকে নিয়ে ব্যতিব্যস্ত রিমির জীবনে সামনে এগিয়ে যাওয়ার দুর্বোধ্য কোনও তাড়না নেই। ঘরের মানুষগুলো সুখে থাকতে পারলেই রিমিও সুখে থাকে। তাই সংসারের মানুষগুলোকে সুখী করতে চাওয়ার সাধনাই ধ্যানজ্ঞানে পরিণত হয় তার। কিন্তু এসবের মাঝে কোথায় যেন সূক্ষ্ণ একটা ফাঁকি চোখের আড়ালে থেকে যায় রিমির। আসলে জীবনের গল্পটা তো আর রূপকথা নয় যার শেষটা হয় এভাবে, ‘অতঃপর তাহারা সুখে শান্তিতে বাস করিতে লাগিল...’ জীবনের এতখানি পথ পাড়ি দিয়ে এসে এই ফাঁকিটাকে আবিষ্কার করেই মহা বিপদে পড়ে যায় রিমি। আবার কি সবকিছু শুরু করতে হবে গোড়া থেকে? তাহলে ফেলে আসা এই এতখানি সময়টা কি পুরোপুরিই ভুল কাজে ব্যয় হলো তার? এতদিনের এতটা বিনিয়োগ যাদের জন্য, তারা কি কোনও লভ্যাংশই জমা দিবে না রিমির ঝুলিতে? ‘থাকে শুধু মৌনতা’ রিমির গল্প। সাদামাটা ভঙ্গিতে রিমির গল্পটাতে কোথাও কোনও বাহুল্য নেই। পাঠক রিমির এই একপৌরে জীবনের সাথে যতটুকু একাত্ম্য হতে পারবে, ততটুকুই লেখকের সার্থকতা।
"এই মাত্র বইটা পড়ে শেষ করলাম। বুক টা কেমন ভার হয়ে আছে। শুরু থেকেই রিমির ওপর কিছুটা বিরক্ত ছিলাম তার অতিরিক্ত ভালোমানুষী আর নির্বুদ্ধিতা দেখে। স্বামী বাদে সংসার যার কাছে আপন, কিছুটা শাস্তি তার প্রাপ্যই ছিলো। কিন্তু কল্লোলের স্বার্থপরতা আর নোংরামি দেখে মনে হল মেয়েটা লঘু পাপে গুরুদন্ড পেয়েছে। শেষমেষ কল্লোল এর শাস্তি দেখে মনটা শান্ত হয়েছে। আর রিমিরা আত্মসম্মান নিয়ে বাঁচুক, ভালো থাকুক। ফেসবুকে আপনার দ্বিচারিনী পড়ার পর থেকেই আপনার সাবলীল লেখার ফ্যান হয়ে যাচ্ছি আপু। শুভকামনা 💗"
এই মাত্র বইটা পড়ে শেষ করলাম। বুক টা কেমন ভার হয়ে আছে। শুরু থেকেই রিমির ওপর কিছুটা বিরক্ত ছিলাম তার অতিরিক্ত ভালোমানুষী আর নির্বুদ্ধিতা দেখে। স্বামী বাদে সংসার যার কাছে আপন, কিছুটা শাস্তি তার প্রাপ্যই ছিলো। কিন্তু কল্লোলের স্বার্থপরতা আর নোংরামি দেখে মনে হল মেয়েটা লঘু পাপে গুরুদন্ড পেয়েছে। শেষমেষ কল্লোল এর শাস্তি দেখে মনটা শান্ত হয়েছে। আর রিমিরা আত্মসম্মান নিয়ে বাঁচুক, ভালো থাকুক। ফেসবুকে আপনার দ্বিচারিনী পড়ার পর থেকেই আপনার সাবলীল লেখার ফ্যান হয়ে যাচ্ছি আপু। শুভকামনা 💗
Read all reviews on the Boitoi app
এই গল্পটা থেকে অনেক কিছু শেখার আছে।
নির্মম বাস্তবতা তুলে ধরে ছেন লেখিকা
ভালো লাগলো
Darun ekta golpo. Shesh na kore otha oshombhob. Boi ta pore dekhar anurodh roilo.
নারী তুমি আর কীভাবে নিজেকে প্রমাণ করবে?? একটা মানুষকে কেন অন্যের পছন্দসই থাকতে হবে? রিমির বড় ভুল স্বামীর মন মতজীবন না কাটানো। উশৃংখলতা না করুক স্বামীকে সুখী অনুভব করাতে নিজেকে উজাড় করে দিতে হয়। এখানেই রিমি ব্যর্থ। তবে আমি সমান দোষী ভাবি কল্লোলকে কারণ সে নিজের স্ত্রীকে তারসাথে মানিয়ে চলা না শিখিয়ে নিজে অন্যতে মজে গেছে৷ বন্ধুর মতো রিমির সাথে মিশলে রিমিও যোগ দিত তার উচ্ছাসে। মা আর স্ত্রীর মাঝে কল্লোল নিজে মধ্যস্থতা করলে রিমিরও এতোটা ভয় থাকত না৷ মেয়েরা এমনিতেই ভয়ে থাকে বিয়ের পর। রিমির এই ট্রমাটা দূরে সরানো উচিত ছিল ওর। তারপর বাচ্চাদের বিষয়েও কিছু একটা ভাবা উচিত ছিল। বেশিকিছু না হোক তাদের সাথে কানেক্টেড থাকা। সবশেষে একটা কথা ই বলতে হয় নিয়তিতে যা নির্ধারণ করা থাকে তাই ঘটে।। এদের এই একটু একটু ভুলে আমরা জীবনের একটা দিক দেখতে পেলাম। সবচেয়ে বড়কথা জীবন কোনো নাটক-সিনেমার স্ক্রিপ্ট না। সাজানো গোছানো থাকে না। হঠাৎ ঝড়ে মজবুত গাছে উপড়ে যায়। অথবা উইপোকার আক্রমণে ধীরে ধীরে পুরো গাছটা অন্তঃসারশূন্য হয়ে মৃদুবাতাসেই উপড়ে যায়।
গল্পটা ভাল লেগেছে। তবে কিছু অসংগতি না বলে পারছিনা। রিমির চরিত্র মেজাজ খারাপ করার মত ছিল। সে মাস্টার্স করা একটা মেয়ে বিবাহিত জীবন কিভাবে যাপন করতে হয় 2 বাচ্চা ডাউনলোড করার পরেও জানত না। আর তার ভাল মানুষী না বলে বেকুবী বলব যে জামাই ফেলে সবাই এর বুয়ার কাজ করে গেছে। আর কল্লোলের লুইচ্চামীর খবর শুনে মাথা নীচু করে বাচ্চা নিয়ে বের হয়ে আসছে। আর ইসলাম ধর্মে ও পশ্চিমা সমস্ত দেশে বাচ্চাদের ভরনপোষনের দায়িত্ব বাবার এবং পশ্চিমা দেশে মা যদি চাকরি না করে তাকেও মাসোহারা দিতে আইনগত ভাবে স্বামী বাধ্য। লেখিকা এবং অনেক কেই দেখেছি আত্নসম্মানের দোহাই(?) দিয়ে মায়ের উপর দায়িত্ব চাপিয়ে দেয় যা নাকি অজ্ঞতা ও অমানবিক। কল্লোল সবচেয়ে জঘন্য চরিত্র এই গল্পের। স্বার্থপর, চরিত্রহীন এবং অসাধু চোর একটা। ওর পরিনতি একদম ঠিকঠাক ছিল। জেলে গেলেও ভাল হত চুরির দায়ে। শান্তার চরিত্র সবচেয়ে ভাল লেগেছিল। বাস্তব জ্ঞান সম্পন্ন বুদ্ধিমতি, শিক্ষিত এবং মানবিকতা দেখায় জায়গা বুঝে। তার পাশে রিমির চরিত্র ম্লান ছিল। প্রচন্ড তীক্ষ্ন বুদ্ধিসম্পন্ন। যার দেখার মথ চোখ সর্বদাই খোলা ছিল।
থাকে শুধু মৌনতা... এক নিঃশ্বাসে পরে শেষ করলাম সাথে এক box tissue ও. Jokes apart সংসার আসলেই এক টা শুভংকরের মায়া. আপনার লেখার ফ্যান আমি আগে থেকেই but এই বইটা তে যেনো প্রতি টা character সুনিপন ভাবে এঁকেছেন। সংসারে মেয়েরা যখন আষ্টে পৃষ্টে বাধা পড়ে তখন পুরুষ কেনো ভাবে না এটা তার ও সংসার এবং দুজনেরই দায়িত্ব পালনের দরকার. তা না সব মেয়েটার উপর ছেড়ে রেখে আবার অভিযোগ ও করে. পুরুষের dictionery তে মনে হয় তাল গাছ সব সময়েই তাদের. এমনকি বাচ্চাদের প্রতি কোনো দায়িত্ব ও তারা পালন করে না. খুব ভালো লেগেছে.
চমৎকার একটি শিক্ষণীয় গল্প, আমাদের সমাজের বাস্তব চিত্রটাই তুলে ধরা হয়েছে। শুভকামনা লেখিকার জন্য।
অসাধারণ একটা গল্প। প্রথম অংশটুকু একদম বাস্তব জীবন থেকেই নেওয়া।গল্পটি পড়ে যে কোন মেয়েই ঘুরে দাঁড়ানোর সাহস পাবে।সমাজে রিমির মতো অসংখ্য মেয়ে দেখা যায়।যারা নিজের সবটা বিলিয়ে দিয়েও কারও মন পায়না।বরাবরের মতোই অসাধারণ হয়েছে।