

আমার বাবা কবি শাহাবুদ্দিন আহমদ বাংলা ১৩৩৭ সনের ৭ই ফাল্গুন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। ১৯৫৮ ইং সাল থেকে কিশোরগঞ্জ শহরের স্থায়ী বাসিন্দা। এ পর্যন্ত বাবার প্রকাশিত কাব্যগ্রন্থ সমূহর মধ্যে বিশেষ ভাবে উল্লেখিত-- পাক গীতিকা, মুসাফির, আলোর পরশ, এগার সিন্ধুর, অমিয় বচন, পথের দিশা, উথলে উঠে প্রাণ, কণিকা রতন প্রমুখ। এছাড়াও তার বেশকিছু অপ্রকাশিত গ্রন্থও রয়েছে। পাশাপাশি তার উল্লেখযোগ্য আরও একটি বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন একজন লোকসাহিত্য সংগ্রাহক। রওশন ইজদানী'র পল্লী সাহিত্য সংগ্রাহক হিসেবে।