

মোড়ক উন্মোচিত করে একখণ্ডের সহীফাটি হাতে নিয়ে পড়তে শুরু করি। প্রথমেই প্রেমের দেবী আমাকে নাম ধরে সম্বোধন করে বলছেন- প্রিয়, এই কথাটি শোনার পড় আমার কর্ণকুহরে সুরের মূর্ছনায় প্রেমের গীতাঞ্জলি ও গীতবিতানের রাজ্যে হারিয়ে যেতে লাগলাম। মনে মনে আমিও তাকে বলতে লাগলাম ওহে প্রিয়া থামলে কেন? বলে যাও শুনি! তোমার নূপুর ও পায়েলের ঝংকার তুলে জগৎবাসীর ঘুম ভাঙিয়ে দাও। বল তারপর বল, কী বলতে চাও! আমি আকুল ও ব্যাকুল হয়ে তার মুখপানের দিকে তাকিয়ে রই। পৃথিবীতে "প্রিয়" শব্দের যত আছে অভিধান, যত আছে শব্দ ভান্ডারের প্রতিশব্দ- আমি সেই সকল অর্থ দিয়ে তোমার দেয়া "প্রিয়" শব্দটাকে কালজয়ী করে দিলাম।