
দীপার সাথে এনগেজমেন্টের দিন দেখা হয় লুবনার সাথে। লুবনা দীপার ক্লোজ ফ্রেন্ড। এতদিন ছিল ইউকেতে। ব্যারিস্টারি পড়তে গিয়েছিল। সম্প্রতি ফিরেছে। লুবনার সাথে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় ফয়সাল। দ্বিধায় পড়ে। কি করবে? এনগেজমেন্ট ভেঙ্গে ফেলবে? লুবনাকে প্রপোজ করবে? না দীপার সাথেই সম্পর্ক কন্টিনিউ করবে? সবাই কি বলবে, দীপা কি ভাববে এতো সব ভাবার ছেলে ফয়সাল না। সে ঠিক করে, হি উইল লিসেন টু হিজ হার্ট। ঠিক করে সব খুলে বলবে দীপাকে।