

গ্রিনলাইন স্ক্যানিয়ার রাতের গাড়িতে দুজন যাত্রী পাশাপাশি সিটে বসেছে। একজন আসছে কক্সবাজার থেকে অন্যজন চট্টগ্রামেই অফিসের কাজে গিয়েছিল। যে কক্সবাজার থেকে আসছে তার দৈহিক গড়ন বেশ লম্বা, সুঠাম, শ্যামবর্ণ, চেহারা-সুরতের মধ্যে এক রকম কাঠিন্য আছে, রাফ অ্যান্ড টাফ। চোখের দৃষ্টিতে খানিকটা উন্নাসিকতা। অন্যজন বেশ হাসি-খুশি মাই ডিয়ার টাইপ, গায়ের রং উজ্জ্বল, মাঝারি উচ্চতা, একহারা গড়ন। প্রথম দিকে কিছুটা পথ চুপচাপ কাটলেও বয়সে তরুণ দুজন যাত্রীর মধ্যে ধীরে ধীরে আলাপ জমে উঠল। এ ব্যাপারে হাসি-খুশি যুবকের ভূমিকা বেশি। প্রথম দিকে কারো নাম আমরা জানতে পারিনি। কিছুক্ষণের আলাপচারিতার পরে খুব কমন একটা টপিকে গিয়ে যুবকদ্বয়ের আলোচনা চলতে থাকল। আসুন জানা যাক তাদের মধ্যে কী আলোচনা হচ্ছে...