

আমাদের ভাষাকে সুন্দর করতে, আকৃষ্ট করতে, ছন্দ ও অলংকারপূর্ণ করতে ছড়া বা কবিতার আশ্রয় নেই। কিন্তু সেই ছড়া বা কবিতার মধ্যে রাখি অনেক ব্যাকরণগত গরমিল। ছড়াকার বা কবি পারে; যদি সে ধ্যান করে। তারা ইচ্ছা করলে এসব গরমিল করা থেকে বিরত থাকতে পারে। অনেকেই বলবেন, ছড়া বা কবিতায় এমন ভুল থাকতেই পারে। ছড়া বা কবিতার জন্য এমন ভুল, ভুল নয়। কারণ ছড়া বা কবিতা আবেগিফসল। আবার ছন্দের গতিময়তার জন্যও এমন ভুল, ভুল নয়। ছড়া কবিতা সচেতনতার সঙ্গে লেখা হয়। যে বিষয় সচেতনভাবে লেখা হয় সে বিষয়ে ভুল রাখা কি বুদ্ধিমানের কাজ; এমন ভুলথাকা বাক্য পাঠ্যপুস্তক সম্পাদকগণ শুদ্ধ করেছেন এর প্রমাণও রয়েছে।