

দিনটা ছিলো শনিবার। শনিবার শনির দশা লাগে বলে একটা প্রচলিত কথা আছে। কিন্তু সেই কথাটা কতটা সত্যি আমরা কেউ জানি না। এবং শনিবার আসলেই শনির দশা লাগে কিনা এর কোন বাস্তব প্রমানও নেই। আল্লাহর সকল দিনই সমান। কারো কপাল খারাপ হলে সেটা শনি, মঙ্গলবার লাগে না। যে কোন দিনই হতে পারে। রিনির বাবা মোসলেম হোসেন বাজার করে বাসায় ফিরছিলেন। তিনি যে রিক্সায় ফিরছিলেন সেই রিক্সাকে হুট করে পিছন থেকে একটা প্রাইভেট কার ধাক্কা দিলো। রিক্সা থেকে ছিটকে অনেকটা দূর গিয়ে মোসলেম হোসেন পড়লেন। পড়ার পর পর তিন জ্ঞান হারালেন। তারপর আর কোনকিছু তার মনে নেই। সেই রিক্সাচালক সেখানেই সাথে সাথে মারা গেলেন।