

ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক সমসাময়িক ৮টি গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে।
লোকে বলে মার্চ মাসের রং সবুজ। বসন্তে সবুজের আনাগোনা বলেই বুঝি অমন বলে। এইসব দিনে বইটি যেন আরও একটু সবুজে সোহাগা। মধ্যরাতে পড়ছি যখন কোন সবুজ থাকে না, তবু কালো অক্ষর খুঁড়ে খুঁড়ে নেমেছে গল্পের স্নিগ্ধতা। স্নিগ্ধতার রং কচি সবুজইতো। সাতটি গল্পের লেখনীতে যে বিনয়, কোমল দৃষ্টিভঙ্গি তার সাথে পরিচিত হওয়া পাঠকের পরম প্রাপ্তি। মুগ্ধতা নিয়ে ও রেখে গেলাম।
Read all reviews on the Boitoi app