

যদি তোমার মনে হয় আমি দায়িত্ব পালনে অক্ষম দায়িত্ব দিলে ব্যর্থতার পালা হবে ভারী তবে দিও না কোনো দায়িত্ব, কোনো কর্মভার যদি কখনো মনে হয় আমাকে দায়িত্ব দিলে নবজীবন পাব আমি নবোদ্যমে কাজ হবে; সর্বত্র জীবন সচল হবে যৌবনের আবেগ নিয়ে ছুটবে মানুষ- কাজপাগল মানুষ তবে তুমি কাজ দিও- যত পারো দিও। আমি তোমার কাছে কাজ চাই, নবজীবন চাই আমি তোমার কাছে যৌবনদীপ্ত আবেগ চাই। দুর্নীতিমুক্ত সমাজ চাই শোষণমুক্ত সমাজ চাই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিমুক্ত দেশ চাই। দারিদ্র্যমুক্ত রাষ্ট্র চাই ন্যায়পরায়ণ সরকার চাই কর্তব্যপরায়ণ, দায়িত্বশীল অর্ন্তদৃষ্টিসম্পন্ন আমলা চাই সাহসী নিরপেক্ষ বিচারক চাই আদর্শবাদী শিক্ষক চাই ত্যাগী চিকিৎসক চাই। আমি তোমার কাছে নির্লোভচিত্ত উদারমনা রাজনীতিবিদ চাই হিংসামুক্ত, যুক্তিবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব চাই গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক মানুষ চাই।