

ফেরিঘাটে থাকে কুলিগিরি করে ছেলেটির নাম ইনছার যাত্রীর ব্যাগ টেনে ধরে বলে আমার মাথায় দিন স্যার। তিন কুলে ওর নেই কোথা কেউ নেই পিতা-মাতা বাড়িঘর রাত এলে নেমে এখানে সেখানে ঘুমিয়ে কাটায় রাত ভর। নদীর ভাঙনে ভিটে মাটি গেছে ছেড়ে চলে গেছে কবে বাপ ওর কাছে আজ দুচোখে আঁধার জীবন যাপন অভিশাপ। মা-টা গেছে মরে ক্যান্সারে ভুগে একদা বিনা চিকিৎসায় ঠাঁই হলো এসে ফেরিঘাটে শেষে বাঁচার তাগিদে জীবিকায়। ক'টা টাকা আয়ে দিন চলে যায় আধপেটা খেয়ে কোনোমতে ফাঁক পেলে কাজে জিরিয়ে কাটায় যায় না ফালতু কোনো পথে। সাধ ছিল তার লেখাপড়া শিখে দেশের একজন সে হবে তার সে আশায় ছাই পড়ে গেল হলো পিতা-মাতা ছাড়া যবে। এখন যে তার স্বপ্ন চোখে শুধু ভালোভাবে বেঁচে থাকা হাড়ভাঙা খেটে বইবে জীবন হোক না এ পথ যত বাঁকা।