

আকাশ দুহিতা বয়ে আনে আকাশের পরমাণু। দ্রষ্টা ঋষিগণ দর্শন করে- ধরণীতে মাথা নুয়ে। নভোমণ্ডলে কোটি কোটি দীপ জ্বলে, আকাশ প্রান্তে আলোচনার ঝড়! দৈববাণীর দীপমালায় দিব্যচক্ষু খোলে না যার, কপট মায়াজালে- বৃথা যায় তার সকল অভিসার। দীপাধারে দিব্যজ্ঞানের দীর্ঘদৃষ্টিতে যার, জ্বলে না দীপশিখা- সে আর কোথায় পাবে- আলোকবাতি? তার জন্য পড়ে থাকে হাজারো শোক, বঞ্চনা। শুভাকাঙ্ক্ষী মানুষ আজ কোথায়? দীনতার বোঝা শুধু বেড়ে চলেছে! ঐ নতুনের ডাক শোনা যায়, তবুও- আশার আলো- মিথ্যার আঁধারেই রয়ে গেছে। জীবনের সার্থক ছবি, কখনো কি হবে আঁকা?