

সে এক ক্ষণজন্মা পাখি, প্রতিটা গোপন সাঁঝে অরূপ পাথারে নেমে এসে অলৌকিক সুর তোলে গানে। তারপর রাত্রি শেষে ফিরে যায়, পেছনে রেখে যায় একগুচ্ছ পদছাপ, ও কয়েকটা পালক মাটিতে করুণ দাগ কেটে একধ্যানে চেয়ে থাকে বিবাগী বালক ছোটোবড়ো ৭৫টি কবিতা নিয়ে খলিল মাহ্মুদের তৃতীয় কবিতাগ্রন্থ এটি, যার রচনাকাল ব্যাপৃত হয়েছে ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত। এ বইয়ে অন্তর্ভুক্ত বেশিরভাগ কবিতাই প্রেমের কবিতা, তবে, দেশপ্রেমমূলক ও সাধারণ মানবিকতাবোধের কিছু কবিতাও এখানে রয়েছে।