
মানুষ বিদেশে পাড়ি দেয় স্বপ্ন নিয়ে৷ অভাব ঘুচবে৷ বাড়ি হবে বাবা মা'কে ভাল রাখবে ছেলে মেয়ে থাকবে দুধে ভাতে৷ সত্যিই কি তাই হয়? হয়না৷ গভীর সমুদ্রে পলকা নৌকায় করে স্বপ্নের পথ পাড়ি দিতে যেয়ে হয় সলীল সমাধি৷ কিংবা উত্তপ্ত মরুর বুকে হাত পা বেঁধে চিৎ করে ফেলে পায়ের নিচে লোহার রড দিয়ে ক্রমাগত আঘাত করা হয়৷ সেই আর্তচিৎকার ফোনে শোনানো হয় দেশে থাকা মাতা পিতা কে! "আব্বা আমারে বাঁচাও! আম্মা গো আমারে মাইরা ফেলাইলো...আম্মা গো..." এমনই এক সত্য ঘটনা অবলম্বনে এই গল্প৷ পাঠক আমি নিশ্চিৎ টর্চারের ঘটনা যখন পড়বেন আপনার শরীর শিরশির করে উঠবে৷ আপনি ভাববেন এরা মানুষ নাকি জানোয়ার!!!