

আপনি কয়জন সিরিয়াল কিলারকে চেনেন? এই জগতের ইতিহাসে ভয়ংকরতম খুনীর সাথে কি আপনার দেখা হয়েছে? ‘সানজাক-ই-উসমান’ আপনাকে তার সাথে দেখা করিয়ে দিতে চলেছে। তাকে দেখতে হলে আমাদের উঁকি দিতে হবে আট শ বছর আগের পৃথিবীতে। ত্রয়োদশ শতাব্দীর শুরুতেই মঙ্গোলিয়ান স্তেপ থেকে যেন স্বয়ং আজরাইল হয়ে নেমে এলেন চেঙ্গিজ খান এবং তার মোঙ্গল বাহিনী। মাত্র কুড়ি বছরের ভেতর যেন নরকে পরিণত হলো সারা পৃথিবী। প্রথমে চীন, তারপর তুর্কিস্তান আর খোরাসান হয়ে মোঙ্গল ঝড় ধেয়ে এল ককেশাস, আনাতোলিয়া দিয়ে রাশিয়া আর হিন্দুস্তানের দিকে। মরে সাফ হয়ে গেল কোটি কোটি মানুষ। মোঙ্গলদের হাত থেকে কোনোমতে প্রাণ বাঁচিয়ে ইরান তুর্কিস্তান থেকে আনাতোলিয়ার দিকে রওনা দিল কিছু মানুষ। তারপর কি হলো? কী করে তারা গড়ে তুলল বিশাল এক সালতানাত? মোঙ্গলদের হাত থেকে কারা বাঁচালো মক্কা-মদিনাকে? এটা কোনো নিয়মিত ইতিহাসের বই বা কোনো ঐতিহাসিক উপন্যাস নয়। এটা একই সাথে ইতিহাস, ফিকশন আর থ্রিলার। আজকের পৃথিবী কী করে নির্মাণ হলো, তা জানতে এই বই আপনাকে দারুণ সহযোগিতা করবে ইনশাআল্লাহ।
ইতিহাস নিয়ে আমার পড়া প্রথম নন-একাডেমিক বই। বানান সমস্যা না থাকায় বইটা পড়তে ভালোই লাগছিল। তবে স্মৃতি শক্তি দূর্বল অথবা মনে রাখার যথেষ্ট পরিমাণ চেষ্টা না থাকার কারণে কি পড়েছি তার বেশিরভাগই মনে নেই। বইটি পড়া প্রথমবার শুরু করেছিলাম আরো বছর তিনেক আগে।এর মাঝে বেশ কয়েকবার পড়া শুরু করেছিলাম এবং ভুলে গিয়েছিলাম কতটুক পড়া হয়েছিল তাই আবার শুরু থেকে পড়া শুরু করতাম। এইবারও প্রায় ২ মাস হয়তো লেগেছে পড়ে শেষ করতে। কয়েকটি নাম ছাড়া তেমন কিছু মনে নেই তাই বইয়ের ভিতরে আসলে কী আছে তা বলতে পারছি না। পড়তে বোরিং অথবা বিরক্ত লাগে না, কিন্তু কোনো রহস্য না থাকায় খুব তাড়াতাড়ি পড়ে শেষ করার তাড়াও নেই।
Read all reviews on the Boitoi app
ভালো
ভালো