

সৎ মা! এই শব্দটার সাথে জড়িয়ে থাকা নারীটি অনেকের কাছে খারাপ। সৎ মায়ের আড়ালে লুকিয়ে থাকা ভালো মাকে কেউ চিনতে পারে না। একজন নারীর সৎ মা থেকে পরিপূর্ণ মা হয়ে ওটা, সেইসাথে মেয়েকে কঠিন সময়ের সাহসী গড়ে তোলার আপ্রাণ চেষ্টা। মানুষের মতো মানুষ হিসেবে সন্তানকে গড়ে নিতে এক মায়ের লড়াই। দু'জন পরিচিত বন্ধুর মাঝে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই বিদ্যমান। অথচ তাদের ভেতরের অনুভূতিগুলো সম্পূর্ণ আলাদা। একে-অপরের প্রতি শ্রদ্ধায় অটুট থাকা বন্ধন মোড় নেয় আরেক বন্ধনে। সে বন্ধনে থাকে, সুখ, দুঃখ, কান্নাহাসির গল্প।
Nice and Attractive 😑
Read all reviews on the Boitoi app
সুন্দর ,সাবলীল, মার্জিত , ন্যাকামিবিহীন চমৎকার একটা গল্প । নোভা, অনন্যা ,আদনান ,মৌমিতা প্রত্যেকটা চরিত্রই সুন্দরভাবে সাজানো। আপুর ই-বুক পড়ে ভীষণ তৃপ্তি পাওয়া যায়।
অশ্লীলতা ছাড়া খুব সুন্দর মার্জিত একটা রোমান্টিক উপন্যাস। পড়তে পড়তে কখন জানি তার মধ্যেই হারিয়ে গেলাম বুঝতেই পারিনি। আদনানের চিন্তাভাবনা সত্যিই প্রশংসাযোগ্য। এমন কেয়ারিং, দায়িত্বশীল, বিশ্বাসী, ভরসাযোগ্য ছেলে জীবনসঙ্গী হিসেবে পেলে আর কী বা লাগে! আর ছেলে হিসেবেও সে সেরা। তার বাবার এইরকম ঘৃণ্য একটা মানুষকে সে এক নিমিষে ক্ষমা করে দিল। যদিও মানুষ বলতেই ভুল। তবে রেদোয়ান হাসানের মতো অনেক অনেক মানুষ আমাদের সমাজে এখনও বিদ্যমান। যারা এই কুসংস্কারগুলো বিশ্বাস করে অনেক অনেক ছেলেমেয়ের মন ভেঙ্গে দেয়। তারা বুঝিয়ে দেয় ত্রুটিযুক্ত মানুষ এই সমাজে বসবাসের যোগ্য নয়। তাদের মরে যাওয়া উচিত। ঘৃণা হয় ওসব মানুষকে যারা কুসংস্কার বিশ্বাসী। আর অনন্যাকে কী বা বলবো! এমন মানুষ কী আদৌ আছে আমাদের সমাজে? আছে হয়তো! আমাদের সমাজে সৎ মা বলতেই খারাপ। তারা অন্যের সন্তানদের ভালোবাসতে জানে না এটাই বিশ্বাস করে সবাই। কিন্তু আপনি এই গল্পে সেটাকে একদম ভুল প্রমাণ করে দিলেন। জন্ম না দিয়েও একজন দায়িত্বশীল, মমতাময়ী মা হওয়া যায় সেটা এই গল্পে বুঝিয়ে দিলেন। একজন মমতাময়ী মা, যে নিজের মেয়ে না হয়েও সবসময় নিজের মেয়ে বলে আগলে রেখেছে, বন্ধুর মতো পাশে থেকেছে, এই কঠিন সমাজে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। বুঝতেই দেয়নি নোভা নিজের মেয়ে নয়। ওনার মৃত্যুতে আমার ভীষণ খারাপ লেগেছে। নোভা মেয়েটার উপর মাঝেমাঝে রাগ উঠে যেতো। এই মেয়েটাকে আমি পুরো গল্পেই বুঝতে পারিনি। এই ম্যাচিউরড তো এই ইমোশনাল। তবে তার শশুরের সাথে করা কাজে আমি ভীষণ মজা পেয়েছি। সবশেষে বলবো, এই দীর্ঘ একটা গল্পে কয়েকটা বানান ভুল ছাড়া আর তেমন কিছু পাইনি। তবে আগের লেখা বলে হয়তো! এখনকার লেখাগুলো থেকে এই গল্পটা একটু অপরিপক্ক। যাই হোক খারাপ না। আরো সামনে এগিয়ে যান অনেক অনেক শুভ কামনা রইল।❤️❤️❤️