

ইলায় কে বা বাঁচিতে না চায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তো আমাদের সৃষ্টি করেছেন কেবল তাঁরই ইবাদাত করার জন্য। সৃষ্টির সেরা জীব হিসেবে আমরা যদি আমাদের সৃষ্টির পেছনে পরম স্রষ্টার মূল উদ্দেশ্য অনুসন্ধান করি, তাহলে স্পষ্টতই দেখতে পাই- কেবল বন্দেগি, গোলামি তথা এবাদতের জন্যই মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন আমাদের সে সাক্ষ্যই দেয়। আল্লাহ তায়ালা বলেছেন-" মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন' অর্থাৎ মানুষ আর জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য (৫১ : ৫৬)। কিন্তু মানবজাতি এতটাই স্বার্থপর যে তারা তাদের ঐ সৃষ্টিকর্তা-পালনকর্তাকেই ভুলে গিয়ে দুনিয়ার কাজে মত্ত হয়ে পরে! কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আমাদের রব তিনি তাঁর বান্দার এহেন কান্ডের জন্য সাথে সাথে তাঁর বান্দার উপর আক্রমণ করেন না। তিনি তাঁর বান্দাকে শুধরে যাওয়ার জন্য সময় দেন। আমরা মানুষরা যদি কাউকে মাইর দেই তাহলে মাইর খাওয়া ব্যাক্তিও অপর ব্যাক্তিকে মাইর দেওয়া শুরু করে দেয় ! কিন্তু আমাদের রব এরকম কিছুই করেন না। বরং তিনি তাঁর প্রেরিত বান্দাকে সঠিকপথটা বেঁচে নিতে সময় দেন। পাঠিয়ে দেন তার কাছে বার্তাবাহক। যখন ব্যাক্তি ঐ বার্তাবাহকের কথায় সতর্ক না হয় তখনও আল্লাহ তাঁর ঐ বান্দাকে শাস্তি দেন না। মৃত্যুর আগ পর্যন্ত শুধরে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা সময় দেন। আর এর থেকেই আমরা উপলব্ধি করতে পারি আমাদের মহান সত্তা কতটা মহান,কতটা দয়ালু!"
মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে
Read all reviews on the Boitoi app