

২৫ টি কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘স্মৃতির বাসর’ কাব্যটি। ‘স্মৃতির বাসর’এ আছে মানব জীবনের দৈনন্দিন চাওয়া-পাওয়া, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, সফলতা-ব্যর্থতা, প্রেম-বিরহ, আবেগ-অনুভূতির এক অন্যন্য সমন্বয়। আছে চেনা-অচেনা, মানুষে-মানুষে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। আকর্ষণ আছে পরম সত্য ঐশ্বরিক বিষয়েও। ‘স্মৃতির বাসর’এ প্রবেশ করে পাঠক অবগাহন করবেন, ইহজনমে মানবীয় প্রেমের সাথে পরজনমের ঐশ্বরিক প্রেম-সাগরে। কখনো চিত্তানন্দে সুভাষিত ফুলের কাননে ভ্রমণ শেষে অবগাহন করবেন বিরহের শীতল জলে।
অসাধারণ
Read all reviews on the Boitoi app