

কয়েক বছর আগে ভারতের প্রখ্যাত আলেমে দীন মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী ফিলিস্তিন সফর করেন। সেখানে তিনি মসজিদে আকসাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। তার সেই সফরের বিবরণ তুলে ধরেছেন "আকসার আঙিনায়" গ্রন্থে।এতে তিনি মসজিদে আকসা ও ফিলিস্তিনি মুসলমানদের বর্তমান চিত্র এঁকেছেন সুনিপুণভাবে। এ বই আপনাকে নিয়ে যাবে হাজার বছরের ইতিহাসের সাক্ষী মসজিদে আকসার আঙিনায়। আপনার হৃদয়ে তড়প সৃষ্টি করবে মসজিদে আকসা স্বাধীন করার। বইয়ের অপর সফরনামাটি বিশ্বখ্যাত পীর শায়খ যুলফিকার নকশবন্দীর। এতে তিনি তুর পর্বত ভ্রমণের কাহিনি তুলে ধরেছেন। এছাড়া বইয়ের শেষে রয়েছে মসজিদে আকসার পরিচিতি নিয়ে তথ্যবহুল পরিশিষ্ট।
"অসাধারণ একটি সফরনামা। মসজিদে আকসা, ফিলিস্তিন, মিশর ও জর্দানের প্রাচীন অনেক এলাকার ইতিবৃত্ত ও ইতিহাস জানা যাবে বইটি পড়লে। আরো আছে তুর পর্বতের ভ্রমণকাহিনি। বইয়ের শেষে রয়েছে মসজিদে আকসার পরিচিতি।"
অত্যন্ত আবেগপ্রবণ হয়েছি বইটা পড়ে। স্বপ্ন লালন করছি প্রতি নিয়ত।
Read all reviews on the Boitoi app
অসাধারণ একটি সফরনামা। মসজিদে আকসা, ফিলিস্তিন, মিশর ও জর্দানের প্রাচীন অনেক এলাকার ইতিবৃত্ত ও ইতিহাস জানা যাবে বইটি পড়লে। আরো আছে তুর পর্বতের ভ্রমণকাহিনি। বইয়ের শেষে রয়েছে মসজিদে আকসার পরিচিতি।