

নারী-ক্ষমতায়ন ও গ্লোবালাইজেশনের এই যুগে নারীর আর্থিক অধিকার ও কর্মপরিধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা সত্য যে, আমাদের সমাজে নারীরা আর্থিকভাবে অধিকারবঞ্চিত। অধিকাংশ সময় ভরণপোষণ থেকে শুরু করে মোহর, উত্তরাধিকার বা অন্যান্য আর্থিক ক্ষেত্রে তারা শিকার হয় বঞ্চনা আর নিগ্রহের। বহুকাল ধরে চলে আসা এই অবিচার তাদেরকে পশ্চিমা নারী আন্দোলনের প্রতি আগ্রহী করে তোলে। অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতার স্বপ্নে তারা পা রাখে ঘরের বাইরে, কর্মের জগতে। অথচ নারীর আর্থিক অধিকার ইসলামপ্রদত্ত এবং অলঙ্ঘনীয়। তার ভরণপোষণ, মোহর, উত্তরাধিকার সবই শরিয়তের অপরিহার্য বিধান। প্রয়োজনসাপেক্ষে অনুমতি আছে তার উপার্জনেরও। দুঃখজনকভাবে আমাদের নারীরা তাদের এই অধিকারগুলো সম্পর্কে বেখবর। ‘নারীর আর্থিক অধিকার ও ইসলাম’ বইটি নারীদেরকে জানাচ্ছে, তাদের আর্থিক অধিকার কী, অধিকারের সীমারেখা কতটুকু এবং তারতম্য কেন। জানাচ্ছে তাদের উপার্জনের সুযোগ ও পরিধি। আমরা আশাবাদী, বইটি সকল মুসলিমের জন্য উপকারী হবে, ইনশাআল্লাহ।
"ইসলাম ধর্মে নারীর আর্থিক অধিকার কী কী রয়েছে, সেগুলোর বিস্তারিত প্রামাণ্য বিবরণ রয়েছে বইটিতে। উত্তরাধিকার সম্পত্তি, খোরপোশ, মোহর, হেবা ও অসিয়তের ক্ষেত্রে নারীর অধিকার; নারীদের উপার্জন ও চাকরির বিধান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যবহুল আলোচনা আনা হয়েছে। এ বিষয়ে সেরা বই! অনুবাদের মানও প্রশংসনীয়!"
ইসলাম ধর্মে নারীর আর্থিক অধিকার কী কী রয়েছে, সেগুলোর বিস্তারিত প্রামাণ্য বিবরণ রয়েছে বইটিতে। উত্তরাধিকার সম্পত্তি, খোরপোশ, মোহর, হেবা ও অসিয়তের ক্ষেত্রে নারীর অধিকার; নারীদের উপার্জন ও চাকরির বিধান ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্যবহুল আলোচনা আনা হয়েছে। এ বিষয়ে সেরা বই! অনুবাদের মানও প্রশংসনীয়!
Read all reviews on the Boitoi app