

নছিমন বিবি হঠাৎ একদিন তার রান্নাঘরে একটি উইপোকার ঢিবির মতো কিছু একটা লক্ষ্য করেন। এরপর থেকেই তার সাথে ঘটতে থাকে বিভিন্ন ঘটনা। তিনি ভয়ংকর স্বপ্ন দেখতে শুরু করেন। স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য তিনি ধরতে পারেন না। শতবর্ষী এক বৃদ্ধার কাছে পরামর্শ চাইলে তিনি এক প্রাচীন শয়তানী স্বত্তার কথা বলেন যেটি মানুষের প্রাণের বিনিময়ে প্রদান করে প্রচুর ধনসম্পদ। লোভে পড়ে তারা শয়তানের কাছে উৎসর্গ করার জন্য খুঁজতে থাকে এমন একজনকে যার খবর নেওয়ার কেউ নেই। একজনের প্রানের বিনিময়ে ধনসম্পদ আত্মসাৎ করার পর ঘটনা কি এখানেই শেষ? না শয়তান তার নখর বিছিয়ে দিতে থাকে আরও গভীরে। আর তখনই আমাদের পরিচয় হয় হাসু ক্বারীর সাথে। এরপর কি হয়? শয়তানের হাত থেকে কি তারা বাঁচতে পারবে? জানতে হলে পড়তে হবে বইটি।
ভাই, ভালো ছিল। গল্প একদম ঝাক্কাস!
Read all reviews on the Boitoi app
স্বর্ন ভর্তি কলসের রহস্যটা সঠিক বুঝতে পারলাম না, তবে গল্পটা ভালো লেগেছে।
অসাধারণ