

"কথা ছিলো অন্যরকম" কাব্যগ্রন্থে পৃথিবীর বুকে চলমান নৈরাজ্যের বিরুদ্ধে কবি যেমন বেখেয়ালে শব্দের আগুনে দারুণ বিদ্রোহ করেছেন, তেমনই যাযাবরী জীবনের ইতি টানতে কবির আরাধ্য নারীরূপকে জীবন্ত করেছেন কাল্পনিক মাধবীলতা চরিত্রের মাধ্যমে। চিন্তাশীল মানুষের জন্য অত্যন্ত নির্দয় এই পৃথিবীর নগর থেকে নগরে যাযাবরী জীবনের নানান ঘাত-প্রতিঘাতলব্ধ অভিজ্ঞতা থেকে উপাদান সংগ্রহ করে ব্যক্তিমানসের আবেগ, অনুভূতি ও বিদ্রোহ -শব্দ ও ছন্দের অবয়বে প্রাণবন্ত করে তুলেছেন প্রতিটি কবিতায়। এছাড়াও কবি মনে করেন, মানুষের প্রথম পরিচয় সে বিশ্বমানবের একজন সদস্য, যাকে ভৌগলিক বা সাম্প্রদায়িক সীমারেখায় বিভক্ত করা যায় না