

কালাে খাটি স্ট্যালিয়ন জাতের ঘােড়া। দেখতে অসাধারণ। সুঠাম ও বলিষ্ঠ শরীর। মেসিডােনিয়ার বীরযােদ্ধারা ব্যর্থ হলে ১২ বছরের কিশাের আলেকজান্ডার বুনাে জেদি এই ঘােড়াকে বশ মানান। ঘােড়ার নাম দেন বুসেফেলাস। সেই থেকে এই কালাে স্ট্যালিয়নই হলাে আলেকজান্ডারের সব সময়ের সঙ্গী। জড়িয়ে গেল আলেকজান্ডারের বীরত্বপূর্ণ জীবনগাথার সঙ্গে। জীবনের শেষদিন পর্যন্ত বুসেফেলাস আলেকজান্ডারের সঙ্গে থেকে অংশ নেয় ইউরােপ ও এশিয়া অভিযানে। জয় করে এথেন্স, পারস্য ও ভারত। কোনাে মানুষের সঙ্গে কোনাে প্রাণীর এমন হৃদ্যতা প্রায় বিরল। বুসেফেলাস ভাবে, শুধু আলেকজান্ডারের জন্যই এমনি উন্মাদের মতাে ভালােবাসা সে সারা জীবন ধরে গােপনে সঞ্চয় করে রেখেছে। যুদ্ধের ময়দানে বুসেফেলাসের বুদ্ধিমত্তা, সাহস এবং ক্ষীপ্রতা বারবার জীবন বাঁচিয়েছে আলেকজান্ডারের। বারবার আক্রান্ত হয়েছে বুসেফেলাস শত্রুপক্ষের ছোঁড়া তীরে। কিন্তু থামেনি। মৃত্যুর মুখােমুখি দাঁড়িয়ে জীবন বাজি রেখেছে জয়কে নিশ্চিত করতে। বুসেফেলাস জানে, থেমে যাওয়া মানে হেরে যাওয়া। আর হেরে যাওয়ার থেকে মরে যাওয়া ভালাে। তবুও হানাহানি, মৃত্যু আর যুদ্ধের বিভীষিকা বিচলিত করে তােলে বুসেফেলাসকে। যুদ্ধের বিরুদ্ধে মানবিক সত্তার এক অসামান্য আখ্যান এই বুসেফেলাস।