

কখনো এমন হয় না যে আপনি জানেন যে অবস্থা চলমান, অস্থিরতার যে রোদ চারদিক ঘিরে রেখেছে তাকে যতই শামিয়ানা দিয়ে আটকে দিতে চান না কেন তা থেকে নিস্তার নেই! তেমন এক পরিস্থিতিতে নিজ হতে হতে দেখলাম প্রেমেই বুঝি শান্তি। অদ্ভুত প্রত্যাশাহীন এক সম্পর্কের আইল ধরে হাঁটার অভিজ্ঞতার খণ্ড চিত্রায়ণ এবারের বই। এমন না যে প্রেম আমাকে সামাজিক নৈরাজ্যের দিক থেকে একেবারে উৎপাটন করে স্বস্তির চূড়ান্ত আসনে এক লহমায় বসাতে পেরেছে। এক ধরনের শান্ত থাকার প্রক্রিয়াতে আমাকে যুক্ত করেছে "নির্দিষ্ট " ব্যক্তির প্রতি আকর্ষণ। সাম্প্রদায়িক শক্তির প্রকাশ্য আস্ফালন, একের পর এক পূজামণ্ডপ ভাঙচুর, মন্দিরের সেবায়েতের উপর হামলায় মৃত্যুব্যথিত করেছে। যার ফলে 'মগজে শান্তির এনাকোন্ডা', 'সুনামির কালে শান্তি আসবে না' এমন কবিতা লেখা হয়েছে। সমাজে মোরাল পোলিশিং এমন মর্মান্তিক আকার ধারণ করেছে যে শরতের কাশবন দেখতে ঠেকাতে অশ্লীলতার অভিযোগ এনে গোটা কাশবনে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা - তাদের কথা সেখানে "নারী-পুরুষের অবাধ মেলামেশায় পরিবেশ নষ্ট" হচ্ছে।
An awesome poetry collection
Read all reviews on the Boitoi app